সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ জানুয়ারি ২০২৩, ০২:০৭ এএম

মোট পঠিত: ৩১১

১৫ দিনেও উদ্ধার হয়নি ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার মেশিন

Babul K.
১৫ দিনেও উদ্ধার হয়নি ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার মেশিন
সারা দেশ

বাগেরহাট: দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও আটক হয়নি চোর, উদ্ধার হয়নি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষাকরণ (মান যাচাইকরণ) মেশিনটি। গত ১৪ জানুয়ারি রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা পরীক্ষার মেশিনটি চুরি হয়। ১৫ জানুয়ারি পর্যন্ত যন্ত্রটি খুঁজে না পেয়ে চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

এরপর ৪৭ লাখ টাকা মূল্যের ওই মেশিনটি উদ্ধারে ১৬ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেন।

জানা গেছে, বিগত ১৫ মাসে র‌্যাব-৬ এর সদস্যরা কয়েক দফায় অভিযান চালিয়ে চোর চক্রের ২০ সদস্যসহ অর্ধকোটি টাকার মূল্যবান মালপত্র উদ্ধার করে।

এছাড়া গত ৯ মাসে তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্যরা ৩৩ জন চোরকে আটক করে এবং তাদের কাছ থেকে ৫৩ লাখ টাকার মালপত্র উদ্ধার করে।


জানা যায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছেন ১৫০ জন। সাধারণ আনসার রয়েছেন ৩০ জন। পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন ১৭ জন। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান ভেল-এর সিকিউরিটি কর্মী রয়েছেন ৭৮ জন এবং জেরিন সিকিউরিটি সার্ভিসের সদস্য রয়েছেন ১৮ জন। সর্বমোট নিরাপত্তার দায়িত্বে ২৯৩ জনের লোকবল রয়েছে।


বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া মেশিন উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি সকাল থেকে কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, যা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo