সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

মোট পঠিত: ৫৯

১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

Babul K.
১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে
অপরাধ
তনু হত্যা মামলা

 আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার ঘটনার এক দশক পর প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা জেলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল তনু হত্যা মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজন— সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এ পর্যন্ত ৮০টি শুনানির তারিখ অতিক্রম হয়েছে। চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত করেছেন।

বুধবার বিকেল প্রায় ৫টার দিকে তনুর বাবা ইয়ার হোসেন, তনুর মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর হলেও প্রশাসন যে আসামি গ্রেফতার করেছে তাতে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে। এখন আমার বিশ্বাস আমার মেয়ে তনুর হত্যার বিচার আমরা পাব ইনশাআল্লাহ। আমি চাই বাকি আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’

এদিকে তনুর ছোট ভাই রুবেল হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর মামলায় অগ্রগতি হওয়ায় আমার পরিবার নতুন করে ন্যায়বিচারের আশা দেখছে। এখন আমরা বিশ্বাস করি আমার বোনের হত্যার বিচার হবে। আমিও বাবার মতো চাই বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo