সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ এপ্রিল ২০২৩, ০৫:০৩ এএম

মোট পঠিত: ৩০৯

গ্রেফতারের ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি নেতা মুক্তাদির

Babul K.
গ্রেফতারের ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি নেতা মুক্তাদির
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস : নাশকতা মামলায় গ্রেফতারের ৩ ঘণ্টা পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ।  শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তার আইনজীবীরা আদালত থেকে জামিনের আদেশ কপি নিয়ে গেলে পুলিশ তাকে ছেড়ে দেয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস খন্দকার আব্দুল মুক্তাদির গ্রেফতার অতঃপর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।  


এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খন্দকার আব্দুল মোক্তাদিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১৮ সালের একটি নাশকতা মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। যে কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, খন্দকার আব্দুল মোক্তাদির এদিন বিকেল ৩টায় নগরের পাঠানটুলায় অনুষ্ঠিত কর্মসূচিতে যোগদানের কথা ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। তবে রাস্তার পাশে প্যান্ডেল ও সামিয়ানা টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ ওই স্থানটির নিয়ন্ত্রণ নেয়। ফলে পাশ্ববর্তী একটি মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতারা।  


এদিকে সন্ধ্যায় পুলিশ হেফজতে থেকে মুক্তির পর ছাত্রদলের ইফতার মাহফিলে যোগদান করেন মুক্তাদির।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo