সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৫, ১২:২৯ এএম

মোট পঠিত: ১০৫

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের

Babul K.
দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের
রাজনীতি

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন জরুরি, কারণ গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়—এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বাণী ও ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের শহীদ জেহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “শহীদ জেহাদ নব্বইয়ের গণআন্দোলনের এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর রক্তের স্রোতের ধারায়ই সেই বছর সংঘটিত হয়েছিল গণঅভ্যুত্থান, যার মাধ্যমে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।”


তারেক রহমান বলেন, “স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই শহীদ জেহাদ জীবন দিয়েছেন। আমরা যদি তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তবে তাঁর আত্মা কষ্ট পাবে।”


তিনি আরও বলেন, “শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারই হবে তাঁর আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”


শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বাণীতে বলেন, “যে আশা ও স্বপ্ন নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারের বুলেট নিজের বুকে বরণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। তাতেই শহীদের আত্মা শান্তি পাবে।”


১৯৯০ সালের এই দিনে (১০ অক্টোবর) স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা কে এম নাজির উদ্দিন জেহাদ। তাঁর শাহাদাত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐতিহাসিক মোড় এনে দেয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo