সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম

মোট পঠিত: ৩৭০

দাম কমছে কাঁচা মরিচের

Babul K.
দাম কমছে কাঁচা মরিচের
ব্যবসা বানিজ্য

ডেইলি বাংলা টাইমস: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে করে ৬০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ এসেছে। টন প্রতি কাঁচা মরিচের আমদানি মূল্য পড়েছে ৪৫০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এই মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

প্রথম চালানেই বন্দরে প্রবেশ করে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ৬টি ট্রাক। সোমবার (৩ জুলাই) ভোমরা স্থলবন্দর দিয়ে আরও ২০ থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচ দেশে আসার কথা রয়েছে।  

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, ভোমরা দিয়ে কাঁচা মরিচ ঢোকায় বাজারে ইতিমধ্যে দাম কমতে শুরু হয়েছে। তিন থেকে চার দিনে গেলে ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে কাঁচা মরিচের দাম। 

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এই মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বেচা সম্ভব।

তিনি আরও জানান, প্রতিদিন দেশের অনান্য স্থলবন্দর দিয়ে যদি ৪০-৫০ ট্রাক কাঁচা মরিচ ঢোকে, তাহলে কাঁচা মরিচের দাম দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম দ্রুতই স্থিতিশীল হবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। আজ সকাল থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। আশা করা যায়, দেশের বাজারে এবার মরিচের দাম কমবে।

প্রসঙ্গত, ঈদের কয়েক দিন আগে থেকে বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে কাঁচা মরিচ কেজি প্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি। দেশের বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo