সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ মে ২০২৪, ০৮:২১ এএম

মোট পঠিত: ২৯৮

প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগকে চাঁদা দিয়েই এত দিন অটোরিকশা চলেছে: রিজভী

Babul K.
প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগকে চাঁদা দিয়েই এত দিন অটোরিকশা চলেছে: রিজভী
রাজনীতি

 রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এত দিন ধরে এসব রিকশা এমনি এমনি চলেনি। প্রশাসনের লোক, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগকে চাঁদা দিয়ে রিকশাগুলো চলেছে। এই রিকশাচালকদের ওপর সরকার স্টিমরোলার চালাচ্ছে।


আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের উদ্যোগে ‘আন্তর্জাতিক চা দিবস ও মুল্লুক চলো দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী প্রশ্ন করেন, এই ব্যাটারিচালিত রিকশা আমদানি করার লাইসেন্স ও সড়কে চলার অনুমতি কে দিয়েছে? সরকারই এসব অনুমতি দিয়েছে। তিনি বলেন, গরিবের আহার কেড়ে নিয়ে স্বর্গে বেশি দিন বসবাস করা যাবে না।


রিজভী আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব লাখ লাখ টাকা দামের ঘড়ি, সানগ্লাস পরেন। তিনি গরিব মানুষের মর্ম কীভাবে বুঝবেন। এখনো এ দেশের মানুষ নিপীড়িত ও নির্যাতিত। এক বেলা খাবারের জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়।’


জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ প্রমুখ।


প্রসঙ্গত, ১৫ মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo