সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ মে ২০২৪, ০৮:২৪ এএম

মোট পঠিত: ২৮৭

ইরানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিচ্ছেন মোহাম্মাদ মোখবার

Babul K.
ইরানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিচ্ছেন মোহাম্মাদ মোখবার
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার (২০ এপ্রিল) এ পদে তার নাম ঘোষণা করেছে। খবর ইরনা নিউজের

কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান, সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

হাদি তাহান আরও বলেন, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

ইরানের সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা দায়িত্ব পালনে সক্ষম না হলে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট। এরপর ৫০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। আর নির্বাচন না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্টই দায়িত্ব পালন করবেন।

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এরপরই দেশ পরিচালনায় কে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়।

এদিকে রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজন কর্মকর্তা নিহত হন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo