সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ এএম

মোট পঠিত: ৫৫৮

শাস্তি হিসেবে চোরকে খেয়ে ফেলে পাপুয়া নিউগিনির এই আদিবাসীরা

Babul K.
শাস্তি হিসেবে চোরকে খেয়ে ফেলে পাপুয়া নিউগিনির এই আদিবাসীরা
বিবিধ

চুরি করলে শাস্তি হিসেবে চোরকে খেয়ে ফেলে কোরোবাই নামে পাপুয়া নিউগিনির এক আদিবাসী গোষ্ঠী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন অভিযাত্রী ও ব্লগার ড্রিউ বিনস্কি পাপুয়া নিউগিনির নরখাদক কোরোবাই আদিবাসীদের খোঁজে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জঙ্গল হিসেবে পরিচিত একটি এলাকায় যান।

নির্জন জঙ্গলে কোরোবাই উপজাতির মানুষেরা প্রস্তর যুগের মানুষদের মতো জীবনযাপন করেন।কেউ কেউ পোশাক পরেন না। আবার কেউ কেউ স্বল্পবসন ধারণ করেন। তারা ধনুক এবং তীর ব্যবহার করে শিকার করেন। ১৯৭৪ সাল পর্যন্ত নৃতাত্ত্বিকরা ইন্দোনেশিয়ার দক্ষিণ পাপুয়া ও হাইল্যান্ড পাপুয়া প্রদেশে যাওয়ার আগে কোরোবাইরা জানতোই না, তারা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ আছে।


ড্রিউ বিনস্কি এর আগে, কোরোবাইদের নিকটতম প্রতিবেশী মমুনা উপজাতির সঙ্গেও কিছুদিন ছিলেন। তাদের কাছ থেকেই হিংস্র কোরোবাই মানুষদের সম্পর্কে জানতে পারেন।


তিনি জানতে পারেন, “কোরোবাইরা ক্ষুধার জন্য বা পুষ্টির জন্য মানুষকে ভক্ষণ করে না। মূলত কাউকে শাস্তি দিতে তারা এটা করে।”


কোরোবাইদের মতে, মানুষ ভক্ষণের বিষয়টি উপভোগ বা পুষ্টির জন্য নয়। এটি শাস্তির জন্য করা হয়।


বিনস্কি বলেন, “আপনি যদি কোনো কিছু চুরি করেন, তাহলে তারা আপনাকে আগুনে ছুড়ে মারবে ও খেয়ে ফেলবে।”কোরোবাইদের ধারণা, খাকুয়া নামে একটি দুষ্ট রাক্ষস মানুষের ভেতরে ঢুকে সেই মানুষটিকে ভেতর থেকে খেতে শুরু করে। একসময় ওই মানুষটি ডাইনি বা খারাপ মানুষে পরিণত হয়। আর এই খারাপ মানুষ আরও কারো ওপর ভর করতে পারে। এমনকি তারা বন্ধু বা পরিবারের সদস্যের মতো ছদ্মবেশ ধারণ করতে পারে।


ফলে কেউ চুরি করলে তার ওপর খাকুয়া ভর করেছে বলে বিশ্বাস করে কোরোবাইরা। এজন্য এমন কাউকে পেলে নিজেদের ক্ষতির হাত থেকে রক্ষায় অনুষ্ঠান করে ওই অপরাধীকে খেয়ে ফেলে তারা।


কোরোবাইদের ভাষ্য, “মানুষের মাংসের স্বাদ অনেকটা বুনো শূকরের মতো। এই উপজাতিরা মানুষের চুল, নখ ও যৌনাঙ্গ ছাড়া শরীরের প্রতিটি অংশ খায়।”


“তবে ১৩ বছরের কম বয়সীরা এই মাংস খেতে পারে না। কারণ কোরোবাইদের ধারণা, খাকুয়া খেলে শিশুদের শরীরে এটি ভর করতে পারে।”

এর আগে, বিচ্ছিন্ন ওই জঙ্গলে কর্নেলিয়াস নামে এক গাইড কোরোবাইদের কাছাকাছি গিয়েছিলেন বলে জানা যায়। তিনি তখন জানান, এক রাতে কোরোবাইরা মানুষের এক টুকরো মাংস তাকে দিয়ে জানায় এই মাংস খেলেই তিনি সেখানে থাকতে পারবেন। নাহয় তাকে ওই এলাকা ছাড়তে হবে।


কর্নেলিয়াস সেই মাংস খেয়েছিলেন। তিনি বলেন, “আমি মানুষের ওই মাংসের টুকরাটি খেয়েছিলাম। তারপর থেকে তাদের খুব ঘনিষ্ঠ হয়ে গেছি।”


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo