সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জুলাই ২০২৩, ০৬:১৯ পিএম

মোট পঠিত: ৩৩৫

পশ্চিম তীরে ক্যাম্পে ব্যাপক ইসরায়েলি হামলা, ফিলিস্তিনি নিহত

Babul K.
পশ্চিম তীরে ক্যাম্পে ব্যাপক ইসরায়েলি হামলা, ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।


সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। একাধিক বিমান হামলার মাধ্যমে এই সামরিক অভিযান শুরু হয়।


সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কয়েকটি ভিডিও ফুটেজে ইসরায়েলি হামলার পর একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।


অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটিকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ দাবি করে তারা বলেছে, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না।’


জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে। তারা বলেছে: ‘আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।’


বিবিসি বলছে, জেনিন ক্যাম্পের গলিতে কয়েক ডজন সশস্ত্র ও মুখোশধারী ফিলিস্তিনি যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বিবিসিকে বলেছেন, ‘ইসরায়েলি সেনার গাড়িবহর বেশ কয়েকটি রাস্তা থেকে ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করেছে’।


গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালানোর সময় কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেবারই প্রথম ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চালানো ওই অভিযানে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে।


এছাড়া ওই হামলায় সাতজন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন।


এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে পশ্চিম তীরের জেনিনে জঙ্গি যোদ্ধাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি ওই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া অভিযানের সময় ওই ক্যাম্পে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয় বলে জানানো হয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা একটি ‘যৌথ অপারেশন সেন্টার’ আক্রমণ করেছে যা জেনিন ব্রিগেডের যোদ্ধাদের কমান্ড সেন্টার হিসাবে কাজ করত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo