সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৪, ১০:০২ পিএম

মোট পঠিত: ৩০৩

ত্রিশালে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

Babul K.
ত্রিশালে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ
জাতীয়

  ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির একটি গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।মঙ্গলবার দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ক্ষতবিক্ষত ও আঙুল না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।


ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় সপ্তাহখানেক আগে ওই নারী ও শিশুদের হত্যা করা হয়েছে। পরে মরদেহ তিনটি মাটিতে পুঁতে রাখা হয়। আজ সকালে একটি শিয়াল গর্ত করে একটি শিশুর মরদেহ মাটির নিচ থেকে টেনে বের করে। স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে এক নারী ও আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, অন্য কোনো এলাকায় তিন জনকে হত্যার পর রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি নির্জন জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল। এখনো নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।


এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বয়সী মানুষজন ভিড় করেছেন ঘটনাস্থলে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo