সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৪, ০৪:১০ এএম

মোট পঠিত: ৩১৯

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার

Babul K.
দেশে মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
অর্থনীতি

বাড়ছে ডলারের মূল্য। এর মধ্যের বেড়েছে মাথাপিছু আয়। দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার। চলতি অর্থবছরের সাময়িক হিসাবে এ আয় ২ হাজার ৭৮৪ ডলার। অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাস পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে সাময়িক এই হিসাব করা হয়েছে। গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার।



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাথাপিছু আয়ের এ হিসাব প্রকাশ করেছে। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়।


বিবিএসে হিসাব অনুযায়ী, টাকার অংকে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। গত অর্থবছরে (২০২২-২৩) চূড়ান্ত হিসাবে টাকায় মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ, এক বছরে মাথা পিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা।


মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স অর্থাৎ প্রবাসী আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এ আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়ে থাকে।


মাথা পিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও বিনিয়োগের উপাত্তও প্রকাশ করা হয়েছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে যা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।


বিবিএসের হিসাব আরও জানায়, জিডিপির বিপরীতে বিনিয়োগের অনুপাত দাঁড়াবে ৩০ দশমিক ৯৮ শতাংশ। যা গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশজ সঞ্চয়ের অনুপাত হতে পারে ২৭ দশমিক ৬১ শতাংশ। যা গত অর্থবছর ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় সঞ্চয় বেড়ে ৩১ দশমিক ৮৬ শতাংশ হতে পারে। গত অর্থবছর যা ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo