সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ জুলাই ২০২৩, ০৩:০৮ এএম

মোট পঠিত: ৩৯৪

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমল

Babul K.
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমল
ব্যবসা বানিজ্য

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।  বুধবার (১২ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাস পাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।  

বুধবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১০ টাকা কমে ১৭৯ টাকা লিটার বিক্রি হবে, যা আগে ছিল ১৮৯ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে কমেছে ৮ টাকা। এখন খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৯ টাকায়। আর ৫ লিটার বোতলের সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৭৩ টাকা।

একই সঙ্গে কমানো হয়েছে পাম তেলের দামও। খোলা পাম তেলের দাম ৫ টাকা কমিয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১২৮ টাকা। বোতলজাত পাম তেলের দাম ১২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo