সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

মোট পঠিত: ২৮

সচিবালয়ে পাস জালিয়াতির অপরাধে তিন জনের জেল

Babul K.
সচিবালয়ে পাস জালিয়াতির অপরাধে তিন জনের জেল
আইন-আদালত

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় হচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
এখানে প্রবেশাধিকার বিষয়টি সংরক্ষিত। 
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশকারী দুইজন ব্যক্তিকে আটক করে। আটকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশ করেছে, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।
জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করেন।  আটককৃত ব্যক্তিদের মধ্যে মো. আলিফ শরীফ সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত। তিনি অনেককে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের এবং মো. আশিককে সাত দিনের জেল দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অপরাধের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকে চিহ্নিত করা হয় এবং তাকেও এক মাসের জেল দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশের বিষয়টিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম মনিটরিং করছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানানো হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo