সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

মোট পঠিত: ৩০

বিমান বিধ্বস্তে ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু

Babul K.
বিমান বিধ্বস্তে ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু
বিশ্ব সংবাদ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরে অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। 
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে আগুন ও ধোঁয়া, বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়। 
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের জেনারেল জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানের পাঁচ যাত্রীরই মৃত্যু হয়েছে। ৬৬ বছর বয়সী এই ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনেতে যাবেন বলে জানা গেছে।
মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। অজিতসহ বিমানটিতে থাকা সবাই এতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।  
জানা গেছে, স্থানীয় সংস্থা নির্বাচনের আগে পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।
এদিকে, বিমান দুর্ঘটনার বিবরণ শেয়ার করে বারামতী বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্তান টাইমসকে বলেন, ভিটি এসএসকে বিমানটি অবতরণের চেষ্টা করছিল, এ সময় বিমানটি রানওয়ের পাশ থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল একটি লিয়ারজেট ৪৫ যা মুম্বাই থেকে ভাড়া করা হয়েছিল। সূত্র: এনডিটিভি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo