সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ জুন ২০২৫, ১২:৩৬ এএম

মোট পঠিত: ২২৯

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল

Babul K.
প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল
খেলা

এবারের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকছিলেন তারা। ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্যে আজ ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে সেলেসারদের কোচ হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেলেন আনচেলত্তি। আর এই জয়েই সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছেড়েছিলেন আনচেলত্তি। ব্রাজিলের মাটিতে প্রথমবার মাঠে নেমে আর হতাশ হতে হয়নি তাকে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা ব্রাজিল চেপে ধরে প্রতিপক্ষকে।

বেশ কিছু সুযোগ পেলেও সেটা গোলে রূপান্তরিত করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। অবশেষে ডেডলক ভাঙে প্রথমার্ধের শেষপ্রান্তে। ৪৪ মিনিটে কুনহার অ্যাসিস্টে গোল করে দলকে উল্লাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও প্যারাগুয়ে রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও লিড দ্বিগুণ করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ভিনির ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। আর এতেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo