সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ অক্টোবর ২০২৩, ১২:২১ এএম

মোট পঠিত: ৩৬৭

অশান্তি করলে খবর আছে, ‍বিএনপির উদ্দেশে কাদের

Babul K.
অশান্তি করলে খবর আছে, ‍বিএনপির উদ্দেশে কাদের
জাতীয়

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, শান্তির নামে অশান্তি করলে খবর আছে। তিনি বলেন, ২৮ তারিখে আওয়ামী লীগও মাঠে থাকবে। কোনো সন্ত্রাস করলে সহ্য করা হবে না। অনেক সহ্য করেছি, ধৈয্যের একটা সীমা আছে। বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে।

মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগে বলছে ঈদের পরে আন্দোলন করবে এখন বলে অক্টোবরে আন্দোলন করবে। অক্টোবর তো মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করে এতদূর এসেছে।

তিনি বলেন, বিএনপি হলো গণতন্ত্র ধ্বংস করা দল। দেশের গণতন্ত্রকে তারাই ধ্বংস করেছে। প্রহসনের নির্বাচনের নামে ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo