সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ অক্টোবর ২০২৩, ০৬:২৫ এএম

মোট পঠিত: ৩২২

জামায়াত সমাবেশের অনুমতি পাবে না, জমায়েত হলে ব্যবস্থা: বিপ্লব সরকার

Babul K.
জামায়াত সমাবেশের অনুমতি পাবে না, জমায়েত হলে ব্যবস্থা: বিপ্লব সরকার
আইন-আদালত

২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাদেরকে সমাবেশের কোনো ধরনের অনুমতি দেবে না পুলিশ। অনুমতি ছাড়া তারা সভা-সমাবেশ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার একটি টেলিভিশনের অনলাইন সাক্ষাৎকারে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। এর আগে সোমবার ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় জামায়াতে ইসলামী। এরপরই ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।

এক প্রশ্নে জবাবে বিপ্লব বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশকে শাপলা চত্বরে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি জামায়াত ইসলামীকে সভাসমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াত একটি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল, যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত। যার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে। তাই জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেবার সুযোগ নেই। ডিএমপি জামায়াত ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে বদ্ধ পরিকর।’

তারা তো একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি সভা-সমাবেশ করতে পারবে না? এমন প্রশ্নে বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াত যুদ্ধপরাধের দল। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের পার্থক্য আছে। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করেছে। কাজেই জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।’

তারা যদি অনুমতি ছাড়া সমাবেশ করে তাহলে পুলিশ কী করবে? জানতে চাইলে ডিএমপির যুগ্ম-কমিশনার বলেন, ‘ডিএমপির একটা অধ্যাদেশ আছে। সেই অধ্যাদেশে উল্লেখ আছে, পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া কেউ সভা-সমাবেশ করতে পারবে না। পুলিশের অনুমতি ছাড়া তারা যদি সভা-সমাবেশ করে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo