সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ মার্চ ২০২৪, ১২:২৯ এএম

মোট পঠিত: ৩১৭

‘অনিয়ম করে’ ভোটের খরচ তুলবেন এমপি!

Babul K.
‘অনিয়ম করে’ ভোটের খরচ তুলবেন এমপি!
জাতীয়


নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ প্রকাশ্যে ‘দুর্নীতি’ করার ঘোষণা দিয়েছেন।  স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনে এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলবো। এতটুকু অনিয়ম আমি করবোই।

একজন সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে।


ওই অনুষ্ঠানে স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ আরও বলেন, ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছি ২৭ লাখ টাকা দিয়ে। ইচ্ছা করলে আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম। কিন্তু আমার যেহেতু টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনবো, ওই টাকা দিয়ে কিনবো। ওই টাকা আমি তুলে নেবো। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলব।


আবুল কালাম আজাদ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।


দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, একজন সংসদ সদস্য যদি প্রকাশ্য কোন অনুষ্ঠানে অনিয়ম দুর্নীতি করার ঘোষণা দেন তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। সংসদ সদস্যের এমন বক্তব্য তার সহকারী এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে উৎসাহিত হবেন।


তিনি আরও বলেন, এমপি যদি এক কোটি টাকা দুর্নীতি করতে চান তাহলে তার সহযোগীরা আরও কয়েক কোটি টাকা দুর্নীতি করে সেই টাকা তুলে দেবেন। এটা একদিকে যেমন পরিষ্কারভাবে শপথের লংঘন অন্যদিকে নির্বাচনী বিধিরও লংঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য এক কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না।



লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, কীভাবে সংসদ সদস্য সকলের সামনে এমন কথা বললেন, তা আমি জানি না। এমন কথাতে আমি নিজেও বিব্রত হয়েছি।


তবে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বলেন, ‘ওটা এমন কিছু না। বক্তব্য দেয়ার সময় মজা করে আমি কথাটা বলেছি। ওটা সিরিয়াস কোনো কথা নয়।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo