সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ মার্চ ২০২৪, ০৩:৪৬ পিএম

মোট পঠিত: ২৮৪

আমেরিকা-জাপানের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশ

Babul K.
আমেরিকা-জাপানের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশ
জাতীয়

একজন বাংলাদেশি বছরে আনুমানিক ৮২ কেজি খাবার নষ্ট করেন, যা আমেরিকা, নেদারল্যান্ডস ও জাপানের মতো ধনী দেশগুলোর তুলনায় অনেক বেশি। গত বুধবার নাইরোবিভিত্তিক জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) থেকে প্রকাশিত ‘ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট ২০২৪’-এ এই তথ্য জানানো হয়। 


জাতিসংঘের এই প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি বছরে ৭৩ কেজি, নেদারল্যান্ডসে ৫৯ কেজি এবং জাপানে ৬০ কেজি খাবার নষ্ট করে। দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে মধ্যে ভুটানের এক ব্যক্তি প্রতি বছর ১৯ কেজি খাদ্য নষ্ট করেন, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তার পরেই রয়েছে ভারত (৫৫ কেজি), শ্রীলঙ্কা (৭৬ কেজি), পাকিস্তান (১৩০ কেজি)। আর বাংলাদেশে প্রতি বছর ১৪.১০ মিলিয়ন টন খাবার নষ্ট হয়।

 

খাদ্য অপচয় একটি বিশ্বব্যাপী ট্র্যাজেডি উল্লেখ করে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন বলেন, ‘সারা বিশ্বে খাদ্য নষ্ট হওয়ায় লাখ লাখ মানুষ আজ ক্ষুধার্ত হচ্ছে। শুধুমাত্র এটি একটি বড় সমস্যা নয়, এছাড়াও এই ধরনের অপ্রয়োজনীয় বর্জ্যের প্রভাব জলবায়ু এবং প্রকৃতির মোকাবিলায় খরচ বাড়ছে।’



দিনে খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের, ক্ষুধার্ত থাকে ৮০ কোটিদিনে খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের, ক্ষুধার্ত থাকে ৮০ কোটি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে গৃহস্থালি থেকে ৬০ কোটি মেট্রিক টনের বেশি খাদ্য নষ্ট করেছে। যা মোট অপচয়ের প্রায় ৬০ শতাংশ। এছাড়া খাদ্য পরিষেবা খাতের অপচয় প্রায় ২৮ শতাংশ এবং খুচরা খাত ১২ শতাংশ বর্জ্যের জন্য দায়ী। গড় ব্যক্তি প্রতি বছরে ৭৯ কিলোগ্রাম খাবার অপচয় করে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্য অপচয় কেবল উন্নত বিশ্বের ঘটনা নয়। উচ্চ এবং মধ্যম আয়ের দেশগুলিতে প্রতি বছর জনপ্রতি ৭ কিলোগ্রাম খাবারের অপচয় হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo