সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জুলাই ২০২৫, ০১:৩৬ এএম

মোট পঠিত: ৩১৬

নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়- রাশেদ প্রধান

Babul K.
নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়- রাশেদ প্রধান
রাজনীতি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভাঙারি ব্যবসায়ী মো: সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে প্রকাশ্যে ইট পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম এবং বর্বর। হত্যার পরে লাশের উপর নৃত্য আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১২তম দিন ১২ জুলাই খুলনার রয়েল মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যেই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না, যেই বাংলাদেশে থাকবেনা বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন। হিন্দুস্তানের ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য এবং নতুন করে সৃষ্টি হওয়া সন্ত্রাস আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খুলনা জাগপা সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাতক্ষীরা জাগপা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, খুলনা জাগপা নেতা আবিদুর রহমান, আব্দুস সাত্তার প্রমুখ


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo