সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ জুলাই ২০২৫, ০১:২৫ এএম

মোট পঠিত: ১৯১

যুগান্তরের সম্পাদককে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

Babul K.
যুগান্তরের সম্পাদককে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ
আইন-আদালত

 সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আজ রবিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে।


আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, “আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি, আগামী পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। একই জায়গায়, একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে। যেমন শেখ হাসিনার আমলে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি এখন বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo