সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

মোট পঠিত: ১৯৫

নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা

Babul K.
নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা
জাতীয়


ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভুমি মন্ত্রণালয় তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বর্তমান অন্তবর্তী সরকার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পিত উপায়ে কাজ করছে। তিনি বলেন, যাতে জনগণের কল্যাণে ব্যাঘাত না ঘটে, সেজন্য সরকারি নথিসমূহ দীর্ঘসূত্রিতা বা সময়ক্ষেপণ করা চলবে না। এসব নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।
ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিমসহ মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয় নাগরিকদের জন্য দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রদানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে মানুষকে কোন মধ্যসত্বভোগী কারো কাছে না গিয়ে ঘরে বসে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স ও দাখিলা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে।তিনি প্রকল্প কর্মকর্তাদেরকে প্রকল্প কাজে নিয়মিত তদারকি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদন ও কাজের গুণগত মান বজায় রেখে জনকল্যাণ নিশ্চিতকরণের পরামর্শ দেন।
সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে ভূমিসেবায় নাগরিক অভিযোগ (দাখিল ও ব্যবস্থাপনা) নির্দেশমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকেলে তিনি ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo