সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

মোট পঠিত: ১৮৯

ভারতীয় মিডিয়া ‘মিস ইনফরমেশন’ ছড়িয়ে জনগোষ্ঠীকে ক্ষেপাচ্ছে: প্রেস সচিব

Babul K.
ভারতীয় মিডিয়া ‘মিস ইনফরমেশন’ ছড়িয়ে জনগোষ্ঠীকে ক্ষেপাচ্ছে: প্রেস সচিব
জাতীয়

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে ক্ষেপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ তোলেন।

প্রেস সচিব বলেন, “অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় ‘মিস ইনফরমেশন’ ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।”

 ‘আমরা বিশ্বের নামকরা অনেক মিডিয়ার সাথে কথা বলেছি। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া আগে থেকে ঠিক করে রাখা প্রতিবেদন প্রচার করছে’, বলেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, ‘আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।’

তবে এসব গুজব ও মিথ্যা তথ্য কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo