সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

মোট পঠিত: ৩৫৪

মেক্সিকোয় অভিবাসী আটক কেন্দ্রে আগুন॥ ৪০ জনের প্রাণহানি

Babul K.
মেক্সিকোয় অভিবাসী আটক কেন্দ্রে আগুন॥ ৪০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস :  যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসী আটককেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে।

কর্তৃপক্ষ মঙ্গলবার এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থিত ন্যাশনাল মাইগ্রেশান ইন্সস্টিউটে(আইএনএম) সোমবার এ আগুন লাগার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অভিবাসী অবস্থান করছিলো।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাদর বলেছেন, অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে এই আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করে। 
ধারনা করা হচ্ছে একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়।
সাংবাদিকদের তিনি বলেন, তারা প্রতিবাদ হিসেবে দরোজায় ম্যাট জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ থেকে যে ভয়ঙ্কর ট্রাজেডি ঘটে যাবে তা কল্পনাও করা হয় নি।
তিনি আরও বলেন, ওই আটককেন্দ্রের অধিকাংশ অভিবাসী মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সন্ধানে আসা অনেক অভিবাসী এই সিউদাদ জুয়ারেজ শহরে এসে আটক হয়। প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ মেক্সিকো থেকে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। তাঁদের বেশির ভাগই আসে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর নিয়ন্ত্রিত ও নিষ্ঠুর অভিবাসন নীতির ফল মর্মান্তিক এই ঘটনা। 
গ্রুপটির আমেরিকার পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, মর্মান্তিক এসব ঘটনা অভিবাসন পদ্ধতির অমানবিক দিকেরই বহিঃপ্রকাশ। 
তিনি আরো বলেন, এটা কি করে সম্ভব আগুন থেকে পালানোর কোন উপায় না রেখেই মেক্সিকান কর্তৃপক্ষ এসব লোককে অবরুদ্ধ করে রেখেছিল?
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ অগ্নিকান্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo