সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ মার্চ ২০২৩, ১০:৪৫ এএম

মোট পঠিত: ৩৯৪

মামলার পর শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Babul K.
মামলার পর শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইন-আদালত

 ডেইলি বাংলা টাইমস : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হন এবং বিচার চেয়ে থানায় মামলা করেন- সেক্ষেত্রে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন পর্যন্ত আমি জানি- একটি মামলা হয়েছে।’ মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে এবং রাষ্ট্রসহ সবকিছুই আইন অনুযায়ী চলে। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপত্তা সেবা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রের আপত্তি আছে, কিন্তু  মামলাটি অন্য কেউ করেছে।’ তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রথম আলোর সাংবাদিক ঠিক কাজটি করেননি। মন্ত্রী বলেন, ‘সংবাদটি আপনারা (সাংবাদিকরা) একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছেন এবং প্রমাণ করেছেন যে প্রথম আলো প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়েছি। কেউ যদি এই ধরনের ভুয়া খবর দেয়, তাহলে যে কেউ আঘাত পেতে পারে এবং ক্ষুব্ধ হতে পারে। আপনিও (আহত) হতে পারেন। আপনি অবশ্যই এই খবরটি মেনে নেবেন না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo