সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জুন ২০২৪, ০৭:১৪ এএম

মোট পঠিত: ২৭২

ইসলামী ব্যাংকের ভল্ট থেকে গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণ গায়েব

Babul K.
ইসলামী ব্যাংকের ভল্ট থেকে গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণ গায়েব
অপরাধ

চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণের মালিক। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ মে)। মালিকের অভিযোগ, এসব স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন।


জানা যায়, স্বর্ণের মালিক রোকেয়া বারী নগরের চট্টেশরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা। নগরের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকে গত ২৯ মে লকার খুলে তিনি দেখতে পান, সেখানে সংরক্ষিত স্বর্ণ নেই। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু চকবাজার থানা পুলিশ এখন পর্যন্ত সাধারণ ডায়েরি নথিভুক্ত করেনি। তাই আগামীকাল সোমবার (৩ জুন) চট্টগ্রাম আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।


রোকেয়া বারীর ছেলে ডা. রিয়াদ মো. মারজিক জানান, ইসলামী ব্যাংকের লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। আমরা সোমবার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।


জানা গেছে, গায়েব হয়ে যাওয়া মোট ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০ পিস হাতের চুরি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের অলংকার, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি এবং ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল।


রোকেয়া বারী গণমাধ্যমকে জানান, গত ১৬ থেকে ১৭ বছর ধরে চকবাজারের ইসলামী ব্যাংকের একটি লকার ব্যবহার করে আসছেন তিনি। পাশাপাশি তার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে। কিন্তু গত বুধবার (২৯ মে) দুপুরে তিনি কিছু স্বর্ণ লকার থেকে আনতে যান। ওই সময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে লকার খুলে দেয়ার অনুরোধ জানান তিনি। পরে তার চাবি দিয়ে লকার রুমের দরজা খোলার পর নিজের জন্য বরাদ্দ রাখা লকার খোলা পান রোকেয়া বারী। এরপর বিষয়টি তিনি চকবাজার থানার ওসিকে অবহিত করেন। পরে থানার ওসি ব্যাংকে গিয়ে দেখতে পান লকারে মাত্র ১০-১১ ভরি স্বর্ণ অবশিষ্ট রয়েছে।


ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার শফিকুল মওলা ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo