সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

মোট পঠিত: ৩১৫

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Babul K.
দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা
জাতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টা ১২ মিনিটে এই শহরের বায়ুমানের স্কোর দেখা যায় ২৯৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এছাড়া ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে এসেছে। দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও ভিয়েতনামের হ্যানয়। এসব শহরের স্কোর যথাক্রমে ১৯৬ ও ১৯১।

তালিকায় এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৭৮ এবং বায়ুমান ‘অস্বাস্থ্যকর’। আর সপ্তম স্থানে আছে ভারতের কলকাতা, স্কোর ১৭৮।

একিউআই স্কোর ০-৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo