সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ এএম

মোট পঠিত: ৩২৩

এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না : জামায়াতে আমির

Babul K.
এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না : জামায়াতে আমির
রাজনীতি

এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: আবু তাহেরের সঞ্চালনায় হওয়া লালমনিরহাট জেলার সহযোগী সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার প্রমুখ। 

প্রধান অতিথি আরো বলেন, কর্তৃত্ববাদী সরকার কর্তৃক সারাদেশে জুলুমতন্ত্র চলছে। মানুষের ভোট ও ভাতের কোনো অধিকার নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। স্বাধীন দেশের নাগরিক হয়েও দেশবাসী নিজ বাসা-বাড়িতে থাকতে পারেন না। শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে এ সরকার। পরীক্ষা সিস্টেম তুলে দেয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ হারিয়ে ফেলবে। শিক্ষা ব্যবস্থায় নাচ ও গানের মত বিষয়কে অনুষঙ্গ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নাস্তিক্যবাদী অবৈধ সরকার বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম হতে কুরআনের আয়াত ও ইসলাম শব্দ উঠিয়ে দিয়েছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ উঠিয়ে নজরুল কলেজ করেছিল। সংবিধান হতে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে। ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন আয়োজন করেছে। এ আয়োজনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি প্রহসনের নির্বাচন বয়কটের আহ্বান সম্বলিত লিফলেট সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছানোর আহ্বা জানান। জেল, জুলুম, হামলা, মামলা ও ফরমায়েশি রায়ে সাজা দিয়ে জালিম সরকার রক্ষা পাবে না ইনশাআল্লাহ। জালিমরা অবশ্যই পরাজিত হবে এবং মজলুমের বিজয় অনিবার্য। 

তিনি বলেন, আমাদের নিয়মিত কুরআন-হাদীস অধ্যয়ন করতে হবে। পরিবারের সকলকে নিয়ে জান্নাতে যেতে আল কুরআনের সমাজ কায়েমের আন্দোলনে যথাযথ ভূমিকা রাখতে হবে। ইসলামের বিজয়ের লক্ষ্যে জানমাল দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমাদের নিয়মিত দাওয়াতি কাজ করতে হবে। সমাজকল্যাণমূলক কাজ বেশি বেশি করতে হবে। জালিমের জুলুম থেকে রক্ষা পেতে ও মাজলুমের বিজয়ের জন্য রাজপথে ভূমিকার পাশাপাশি শেষ রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে।

সহযোগী সদস্য সম্মেলনে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, আনোয়ারুল ইসলাম রাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ অসংখ্য সহযোগী সদস্য সংযুক্ত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo