সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ আগস্ট ২০২৫, ০৮:২৭ এএম

মোট পঠিত: ২০৮

বড় পর্দায় ফিরছেন প্রভা

Babul K.
বড় পর্দায় ফিরছেন প্রভা
বিনোদন

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন তিনি। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে। তবে দেখা যায়নি কোনো সিনেমায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। গাজীপুরের হোতাপাড়ায় দেনা পাওনা সিনেমার শুটিং শুরু করেছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে এটি। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তাঁর সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন। দেনা পাওনার শুটিং শুরুর আগে দুই পয়সার মানুষ সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন প্রভা। শিগগির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক ঝুমুর আসমা জুঁই জানিয়েছেন, সিনেমাটি সামাজিক বার্তা বহন করার পাশাপাশি দর্শকদের বিনোদিতও করবে। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ। দুই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার পরিবারের কারণেও করতে পারিনি। এই সিনেমা দুটির সঙ্গে অনেক দিন আগেই যুক্ত হয়েছি। তবে জানাতে চাইনি ভয়ে। শুটিংয়ে অংশ নিয়ে এবার সুখবরটি সবার সঙ্গে শেয়ার করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo