সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

মোট পঠিত: ১৮২

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৫০০, ব্যাপক ক্ষয়ক্ষতি

Babul K.
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৫০০, ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক


 

আফগানিস্তানের পূর্বাঞ্চলে কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে ঝরেছে অনেক প্রাণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জন। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। এ তথ্য জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী আনাদোলু এজেন্সিকে।


টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।


আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’


এদিকে ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার।


ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এই অঞ্চলটির ৯০ শতাংশ পাড়ার দ্বারা বেষ্টিত। ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হবে।


উল্লেখ্য, ২০২২ সালে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষের মৃত্যু হয়। ওই সময়ে ভয়াবহ ভূমিধসের ফলে উদ্ধার তৎপরতা চালাতে ব্যাপক বেগ পেতে হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo