সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ এএম

মোট পঠিত: ৩৯৬

বিরোধীনেতাদের হয়রানি করে ইমিগ্রেশন: মির্জা ফখরুল

Babul K.
বিরোধীনেতাদের হয়রানি করে ইমিগ্রেশন: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের হয়রানি করার যত কৌশল আছে, এখানেও (ইমিগ্রেশন) তাই ফেস (মোকাবিলা) করতে হয়েছে; সবাইকে করতে হয়। আমরা যারা বিরোধী দল করি, একবার যাওয়ার সময় ইমিগ্রেশন হয়রানি করে, আবার ফেরার সময়ও; এটা থাকেই। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গিয়েছি, তবুও আমাকে এগুলো (হয়রানি) ফেস করতে হয়।’

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। পরে বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ২৪ আগস্ট তার স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির এই নেতা। 

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া চেকের বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন শুরু করলে তাকে সঙ্গে সঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এগুলো রুচির বাইরে। সরকার এমন একটা জগৎ তৈরি করেছে যে, জগতে নোংরামি ছাড়া কিছু নেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার, আমরা যারা রাজনীতি করি, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতন্ত্রের সংগ্রামে আছি; আমাদের জড়িয়ে এরকম নোংরা কথাবার্তা ছড়ায়, এটার উত্তর দেওয়াটাও লজ্জাজনক ব্যাপার।’

এদিন বিমানবন্দরে হুইলচেয়ারে বসে বেরিয়ে আসেন মির্জা ফখরুল। এসময় শারীরিকভাবে কিছুটা অসুস্থ দেখা গেছে তাকে। পরে সাংবাকিদের তিনি জানান, আগামীকাল (রবিবার) তিনি আদালতে যাবেন, সেখানে হাজিরা শেষে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। 

এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী, সাবেক ছাত্রদলনেতা মো. ইউনুস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo