সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ পিএম

মোট পঠিত: ৩১৬

অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Babul K.
অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
জাতীয়

 চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ করেন।  

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সকাল ১০টার দিকে মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।  


রেল শ্রমিকরা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে শ্রমিকরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী শ্রমিকদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo