সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৪, ১০:৩৭ পিএম

মোট পঠিত: ২৯০

আমেরিকা যেতেই হবে এমন কোনো কথা আছে: সেনাপ্রধান আজিজ

Babul K.
আমেরিকা যেতেই হবে এমন কোনো কথা আছে: সেনাপ্রধান আজিজ
জাতীয়

‘সামরিক বা বিজিবিতে ঠিকাদারি কাজ পেতে আমার কোনো ভাইকে সহায়তা করিনি। সেনাপ্রধান ও বিজিবির ডিজি হিসেবে মোট সাত বছর ছিলাম। দ্ব্যর্থহীন ভাষায় এটা বলতে চাই- আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই।’ মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর মঙ্গলবার সমকালকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ।


তিনি বলেন, ‘‘২০২১ সালের আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেখানে কিছু গালগল্প বিস্তারিতভাবে বলা হয়। এবার মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে তার মধ্যে দু’টি অভিযোগ আনা হয়। আল জাজিরার গল্পের সঙ্গে নিষেধাজ্ঞা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। দু’টি বিষয় এক সূত্রে গাঁথা।’’


আরেক প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান বলেন, ‘আমি রাজনৈতিক লোক নই। তাই এই নিষেধাজ্ঞার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ত আছে কি-না বলতে পারব না। নিষেধাজ্ঞার বিষয়টি যদিও ব্যক্তিগত। তবে বর্তমান সরকারের সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই নিষেধাজ্ঞা সরকারকেও হেয় করার অপচেষ্টা হতে পারে।’


তিনি বলেন, ‘কেউ যদি তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ আনতে প্রমাণ আনতে পারে যে, আমি বিজিবি অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে কন্ট্রাক্ট দিয়েছিলাম- যে ধরনের মিলিটারি কন্ট্রাক্টের কথা (মার্কিন নিষেধাজ্ঞায়) বলা হচ্ছে, তাহলে এর পরিণতি ভোগ করতে আমি প্রস্তুত। আমার কোনো ভাইকে বা কোনো আত্মীয়য়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি।’


আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাইকে বাংলােশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, ‘আমার যে ভাইয়ের কথা বলা হচ্ছে, সে ২০০২ সাল থেকে দেশের বাইরে। বৈধ কাগজপত্র নিয়ে গেছে। আমার ভাইকে আমার অফিশিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে, প্রচলিত নিয়মকানুন এভয়েড করে সহযোগিতা করেছি- এই অভিযোগ আমি মেনে নিতে পারছি না। আমার ভাইকে দেশ থেকে চলে যাওয়ার জন্য সহায়তা করেছি- এই অভিযোগ মেনে নিতে পারছি না। এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি।’


সাবেক সেনাপ্রধান বলেন, ‘ডয়চে ভেলেতে আগেও আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন বলেছি- আমার কোনো ভাইকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি এর কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে  না। এবার বলছি- এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। তথ্য-প্রমাণ ছাড়া এমন অভিযোগ আনা হচ্ছে।’


তিনি বলেন, ‘আমার যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে, মানে আমি যেতে পারব না। ঠিক আছে, গেলাম না। আমেরিকা যেতেই হবে এমন কোনো কথা আছে? বাট, সত্যিকার অর্থে এটা এম্বারাসিং- আমেরিকা কেন করল, কী করল, আই ডু নট নো। দিস ইজ ভেরি আনফরচুনেট।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি অবাক ও মর্মাহত হয়েছেন এবং বিষয়টি দুর্ভাগ্যজনক। যে দুটো অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়, মিথ্যা। 


আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে আজিজ আহমেদ বলেন, ‘আমি সেরকম মনে করছি না। এটা খুবই আনফরচুনেট। আমি নিশ্চিত, এটা লোকজন বুঝবে।’


মার্কিন দূতাবাসকে কোনো প্রতিক্রিয়া জানাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন? না, আমার জানানোর কোনো প্রয়োজন নেই।’


তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এমন কোনো কাজ করিনি, এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এ ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। আমি আবারও জোর দিয়ে বলছি।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo