সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৪, ০৬:২০ এএম

মোট পঠিত: ২৮৫

ইসি রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে: সালাম

Babul K.
ইসি রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে: সালাম
রাজনীতি

  বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আমরা অনেক আগেই বলেছি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই। এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে।


মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি, অথচ তারা বলছে ধানকাটার জন্য মানুষ ভোট দিতে যায়নি।  

মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২ নং জোনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


আবদুস সালাম বলেন, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সরকার চুক্তি করেছে যাদের কাছ থেকে কোনো বিদ্যুৎ কেনা হচ্ছে না, শুধু লুটপাট করতেই কুইক রেন্টালের ভাড়া টাকার পরিবর্তে ডলারে দেওয়া হচ্ছে। এই লুটপাট বন্ধে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।  


তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ও লজ্জা দিনে দিনে সমানহারে কমছে। একটি দল নিজের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ। মানুষের স্বতস্ফূর্ত প্রত্যাখ্যানে এবারের প্রহসনমূলক উপজেলা নির্বাচন অতীতের সকল ইতিহাসকে ম্লান করে ফেলেছে। মানুষের এই মৌন অনাস্থা একসময় বিক্ষোভের অগ্নিস্ফুলিংগে পরিণত হবে।  


বিএনপির এই নেতা বলেন, সরকার সারাক্ষণ অস্থিরতায় থাকে। এই বুঝি তাদের পতনের হুইসেল বেজে উঠল। এই ভয় থেকেই সরকার বিএনপির একের পর এক নেতাকে কারাগারে নিচ্ছে। কিন্তু এসব গ্রেপ্তার করে পতন ঠেকানো যাবে না। এখনো সময় আছে, দেয়াল লিখন পড়ুন। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই মানুষ ঘুরে দাঁড়ানোর আগেই মানে মানে কেটে পড়ুন।  


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, নাগরিকরা বিভিন্নভাবে সরকারকে বারবার প্রত্যাখ্যানের সংকেত দিচ্ছে। সরকার তলে তলে এই অনাস্থা ও প্রত্যাখ্যানে দিশাহারা হয়ে এখন আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, হারুন-অর-রশিদ, লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, হাজী কাজী মনির হোসেন, সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টুসহ মতিঝিল, শাহাজাহানপুর ও পল্টন থানা বিএনপির নেতারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo