সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ জুলাই ২০২৪, ০৫:০৩ এএম

মোট পঠিত: ২৫৩

সাংবাদিক সাঈদ খানের অবিলম্বে মুক্তির দাবি ডিআরইউ’র

Babul K.
সাংবাদিক সাঈদ খানের অবিলম্বে মুক্তির দাবি ডিআরইউ’র
মিডিয়া

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদকে (সাঈদ খান) গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডিআরইউ। পাশাপাশি অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, সাঈদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এবং একজন পেশাদার সাংবাদিক। 

তাকে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তারপর তাকে মেট্রোরেল পোড়ানোর মামলায় আসামি করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরিবারের দাবি, যেদিন মেট্রোরেল পোড়ানো হয় সেদিন সাঈদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেই অবস্থান করে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এতে বোঝা যায় তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। যা অনভিপ্রেত ও দুঃখজনক। তার বিরুদ্ধে কোনো ভিডিও ফুটেজ যদি না থাকে তবে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। 


ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা থেকে সাঈদ খানকে অব্যহতি দিয়ে মুক্তি দেওয়ার জোর দাবি জানান। আগামীতে সাংবাদিকদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া গ্রেফতার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি বিটিভিসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo