সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
১১ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৬৮

১০ ডিসেম্বরের ভুয়া খেলায় বিএনপি ব্যর্থ: কাদের

repoter 4
১০ ডিসেম্বরের ভুয়া খেলায় বিএনপি ব্যর্থ: কাদের
ঢাকা
ডেইলি বাংলা টাইমস:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরে ভুয়া খেলা হয়েছে। ১০ ডিসেম্বর ভুয়া, বিএনপির বিজয় মিছিল ভুয়া, তারেকের অপমানের ঘটনা ভুয়া।

আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন, কী পেলেন সেখানে গিয়ে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সরকারকে নিষেধাজ্ঞা দিতে ওয়াশিংটন গেছেন। আমির খসরু কী পেলেন! যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ২০টি দেশের ৭০ জন এমপি-মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে। তারমধ্যে বাংলাদেশ নেই। ১০ ডিসেম্বর ব্যর্থ, আমির খসরুও ব্যর্থ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সতর্ক থাকবেন জঙ্গিরা মাঠে নেমেছে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

আাগমী ২৪ ডিসেম্বর বিএনপি গন্ডগোল পাকানোর উস্কানি দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ২৪ তারিখে আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন মিছিল? প্রত্যাহার করুন, সংঘাতের উস্কানি দেবেন না।

তিনি আরও বলেন, পৃথিবীতে পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার দেশ নেই, বিএনপি যে দেশের কাছে নালিশ করেছে তাদের দেশেও তত্ত্বাবধায়ক সরকার নেই।

বেগম জিয়া বলেছিলেন—পাগল-শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক বোঝে না, তাহলে কেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আনবে, বিএনপির উদ্দেশে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo