সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পিএম

মোট পঠিত: ৩২৩

বিএমডিসি ছাড়া অন্য কারও ভুল চিকিৎসা বলার অধিকার নেই: স্বাস্থমন্ত্রী

Babul K.
বিএমডিসি ছাড়া অন্য কারও ভুল চিকিৎসা বলার অধিকার নেই: স্বাস্থমন্ত্রী
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ছাড়া অন্য কারও ভুল চিকিৎসা বলার অধিকার নেই।

বুধবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাস করাবোই, যেভাবেই হোক। কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেয়া। সেই সঙ্গে রোগীদের সুরক্ষা দেয়ার দায়িত্বও কিন্তু আমার। কোনো চিকিৎসকের অবহেলা আমি সহ্য করব না।

তিনি বলেন, ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নেই, কারও নেই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসির। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যক্কারজনক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যে কয়টি ঘটনা আমি মন্ত্রী হওয়ার পরে আমার নজরে এসেছে, প্রত্যেকটাতেই আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে প্রথমেই বলেছি, অ্যারেস্ট করতে হবে। একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম করে যেভাবে মারধর করা হয় তা কিছুতেই মেনে নেয়া যায় না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, অধ্যাপক শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo