সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম

মোট পঠিত: ৩৭১

ধর্মঘটে ব্যাহত চিকিৎসাসেবা, চরম ভোগান্তিতে রোগীরা

Babul K.
ধর্মঘটে ব্যাহত চিকিৎসাসেবা, চরম ভোগান্তিতে রোগীরা
স্বাস্থ্য

ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

ধর্মঘটের প্রথম দুইদিন বিভিন্ন বিভাগে জরুরি সেবা দেওয়া হলেও বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরণের চিকিৎসাসেবা। একই দাবিতে দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘটের খবর পাওয়া গেছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেছেন, ধর্মঘটে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বিকল্প উপায়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তারা।

তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

এদিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন জায়গাতেও চার দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

চট্টগ্রামের চিকিৎসকদের কর্মবিরতিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন রোগীরা। এরকমই একজন বোয়ালখালী উপজেলার ৭৫ বছর বয়সী মোহাম্মদ সেকান্দার। ফুসফুসের সমস্যা নিয়ে গত তিনদিন ধরে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তার স্বজনরা জানালেন, ইন্টার্ন চিকিৎসকরা কাজ বন্ধ রাখায় খুব কম সেবা পাচ্ছেন তারা। আর সেকান্দারের মতোই পর্যাপ্ত সেবা না পেয়ে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি অন্য রোগীরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের সংখ্যা প্রায় তিনশো।  বর্তমানে একজন ইন্টার্ন চিকিৎসক মাসিক ভাতা পান ১৫ হাজার টাকা। ভাতার পরিমাণ ৩০ হাজার টাকা করার দাবি তাদের।


আর এর সঙ্গে বকেয়া পরিশোধসহ মোট চার দফা দাবিতে সোমবার থেকে আন্দোলন শুরু করেছেন তারা, বিরত রয়েছেন চিকিৎসাসেবা দেয়ার কার্যক্রম থেকে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo