সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ মার্চ ২০২৪, ০৬:১৭ এএম

মোট পঠিত: ৩১২

চার দফা দাবিতে দেশজুড়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

Babul K.
চার দফা দাবিতে দেশজুড়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
স্বাস্থ্য

 ত্রিশ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে একযোগে সারা দেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।


রবিবার সকাল থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে এই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একইদিন কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকের দুটি সংগঠনের অন্তত দুশ চিকিৎসক।


এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্যরা কর্মবিরতি পালন করছেন।


রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসক না থাকায় সেবা নিতে সমস্যা হচ্ছে। রোগীদের ভোগান্তিও পোহাতে হচ্ছে। চিকিৎসকরা নানা কারণে ব্যস্ততা দেখাচ্ছেন। কেউ মারা গেল নাকি বাঁচল সেটা তাদের দেখার দরকার নেই। চিকিৎসকদের কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে। 


খুলনার হাফিজ নগর এলাকার বাসিন্দা জোসনা বেগম (৫০) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছন। ৬ দিন আগে ভর্তি হওয়া এ রোগীর ছেলের বউ মুসলিমা বলেন, শনিবার চিকিৎসক এসে খোঁজ নিয়েছেন। কিন্তু রবিবার সকাল থেকে কোনো চিকিৎসক আসেননি। 


তবে খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও তিনগুণ রোগী থাকে। পর্যাপ্ত জনবল না থাকায় আমরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরশীল। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে খুব দ্রুতই এটার সমাধান হবে। রোগীদের চিকিৎসাসেবা দিতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের যে জনবল আছে তাই নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি।


শনিবার আলাদা বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়। চিকিৎসকদের দাবিগুলো হলো-  ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজারে উন্নীত করা, বকেয়া ভাতা পরিশোধ, বিএসএমএমইউ-এর অধীনে ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের ভাতা চালু এবং চিকিৎসকদের সুরক্ষা আইন সংসদে পাশ ও বাস্তবায়ন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo