সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 3

প্রকাশিত :
৩০ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৫০

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি ছাত্রীসহ নিহত ৩

repoter 3
যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি ছাত্রীসহ নিহত ৩
সারা দেশ

ট্রাকচাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে সদর উপজেলায় চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।

স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বিএডিসির ট্রাক (যশোর-ট-১৩৯৪) চৌগাছামুখী একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগমের মৃত্যু হয়। এ সময় আহত জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

আহত আমজাদ হোসেন জানান, যশোর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। চুড়ামনকাটি রেললাইন পার হয়ে ইটভাটার সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে তার স্ত্রী, ভ্যানচালকসহ তিনজন মারা যান।

যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার সুমি মারা গেছেন এবং অপর শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোতাসিন বিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্র্যাকটি ও তার চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo