সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

মোট পঠিত: ৩০৯

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে কানাডার পার্লামেন্টে প্রস্তাব পাস

Babul K.
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে কানাডার পার্লামেন্টে প্রস্তাব পাস
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠের আইনপ্রণেতারা এমন একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জনিয়েছে, প্রস্তাবটির পক্ষে ২০৪ ভোট এবং বিপক্ষে ১১৭ ভোট পড়ে। এতে বোঝা যায়, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে অটোয়া সরকারের মধ্যে বিভাজন এখনও রয়ে গেছে।


হাউস অব কমন্সে বিরোধীদল নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উত্থাপিত এই প্রস্তাবটিতে মূলত কানাডাকে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়। তবে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে, এমন স্বীকৃতি আদায় সম্ভব হবে না তখন এনডিপি প্রস্তাবটির সংশোধনীতে সম্মত হয় যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন জানায়। এটি কানাডার সরকারি অবস্থান।

এই প্রস্তাবে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা, অবিলম্বে যুদ্ধবিরতি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞার অন্তর্ভুক্তসহ অন্যান্য বিধান রয়েছে।

মুসলমানদের সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম (এনসিসিএম) এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় সংস্থাটি জানায়, ফিলিস্তিন ইস্যুতে কানাডার পার্লামেন্টে এমন প্রস্তাব পাস অটোয়ার একটি ঐতিহাসিক পরিবর্তন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo