সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯ এএম

মোট পঠিত: ৩০৪

বিদ্যুতের দাম বাড়ল ৭০ পয়সা

Babul K.
বিদ্যুতের দাম বাড়ল ৭০ পয়সা
জাতীয়

  গ্যাসের দাম বাড়ানোর দু’দিনের মাথায় পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫ শতাংশ বেড়েছে। প্রতি ইউনিটে গড়ে পাইকারিতে ৩৪ পয়সা ও গ্রাহক পর্যায়ে ৭০ পয়সা বেড়েছে। নতুন দর সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর করা হয়েছে। প্রান্তিক গ্রাহক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি, শিল্প সব খাতেই বেড়েছে দাম। এ নিয়ে গত দেড় দশকে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৪ বার বাড়ানো হলো দাম।  

বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ভর্তুকি থেকে বেরিয়ে আসতে ধীরে ধীরে কয়েক বছর ধরে দাম ‘সমন্বয়’ করা হবে।


বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম আরও বাড়বে। এতে মানুষ আরও চাপে পড়বে। ক্রেতার ক্রয়ক্ষমতা কমে যাবে। চাহিদা মেটাতে হিমশিম খাবে ভোক্তারা। ফলে ভোক্তারা পণ্যসেবা কমিয়ে দেবে। সরকারও বিপদে পড়বে। কারণ, ভ্যাট ও ট্যাক্স কমে যাবে। সরকার রাজস্ব হারাবে। 


সেচে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বাড়বে। শিল্পে দাম বাড়ানোর ফলে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।


তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিপুল ভর্তুকির চাপ সামলাতে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। এই মূল্য সমন্বয়ের কারণে ভর্তুকির পরিমাণ তিন হাজার কোটি টাকা কমবে। বিতরণ কোম্পানিগুলোর রাজস্ব আয় ছয় হাজার কোটি বৃদ্ধি পাবে। 


জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের কোন খাতে কত ব্যয় হচ্ছে, এর কোনো স্বচ্ছ হিসাব নেই। বিশেষ বিধান করে এই খাতের বিনিয়োগকে প্রতিযোগিতাহীন করা হয়েছে। এ খাত চলছে ভুল পরিকল্পনায়। চাহিদা না থাকলেও একের পর এক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এসবের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সেসব ভুল না শুধরে, দুর্নীতি না কমিয়ে দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে খরচ তোলা হচ্ছে। 


দাম বাড়ানোর পর পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য ৬ টাকা থেকে ৭০ পয়সা বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে সাত টাকা চার পয়সা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুসারে চলতি বছর বিদ্যুতের ইউনিটপ্রতি পাইকারি সরবরাহ ব্যয় ১১ টাকা ৯৬ পয়সা।


খুচরা পর্যায়ে ৮.০৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে খুচরা গড় মূল্য ৮ টাকা ২৫ পয়সা থেকে ৭০ পয়সা বেড়ে ৮ টাকা ৯৫ পয়সা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের মাসিক ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াটে ৭ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) সঞ্চালন মাশুলও বৃদ্ধি পেয়েছে। 


প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতি ইউনিটে দাম বেড়েছে ২৮ পয়সা। বাসাবাড়িতে ইউনিটপ্রতি ১ টাকা ৩৫ পয়সা পর্যন্ত দাম বেড়েছে। সেচে ৮৩ পয়সা পর্যন্ত, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানে ৫৮ পয়সা, রাস্তার বাতিতে ১ টাকা এবং শিল্পে ১ টাকা ৩৫ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। কৃষির সেচে ৮৩ পয়সা পর্যন্ত, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানে ৫৮ পয়সা, রাস্তার বাতিতে ১ টাকা এবং শিল্পে  ১ টাকা ৩৫ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo