সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
২৫ জানুয়ারি ২০২১, ১০:০০ পিএম

মোট পঠিত: ৪০৮

“মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে জাহিদ এফ সরদার সাদী’র সৌজন্য সাক্ষাৎ”

repoter 4
“মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে জাহিদ এফ সরদার সাদী’র সৌজন্য সাক্ষাৎ”
প্রবাসী

ওয়াশিংটন, নিউজডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এ্যান্টনি ব্লিংকেনের নিয়োগে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবারের এই অনুমোদনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কলেবর আরও বৃদ্ধি পেল।

জো বাইডেনের দীর্ঘ সময়ের এই উপদেষ্টার নিয়োগ সিনেটে ৭৮-২২ ভোটে নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের পর তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটিতে অনুমোদন পাওয়ার পর আজ দুপুরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ক্যাপিটাল হিলে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।

সৌজন্য সাক্ষাৎ, প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা বিনিমেয়ের পাশাপাশি সাদী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবহিত করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন চীফকে।

জাহিদ এফ সরদার সাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনকে বাংলাদেশের অচলাবস্থা নিরসনে এবং ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি উত্তরণে তাঁর অতীতের অব্যাহত প্রচেষ্টার কথা স্মরন করে তাকে বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু বলে অবহিত করে বলেন, বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের অভাবে আজ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।

জাহিদ এফ সরদার সাদী আরও বলেন, আমরা বিশ্বাস করি বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায়। জনগণের পছন্দসই দলের ক্ষমতায়ন যেকোন দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত বলে উল্লেখ করেন।

জাহিদ এফ সরদার সাদী বলেন, যুক্তরাষ্ট্র ও তাঁর নতুন বাইডেন প্রশাসন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি আশু উন্নয়নে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াস চালাবে বলে আশা প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎ আর শুভেচ্ছা বিনিমেয়ের সময় জাহিদ এফ সরদার সাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ব্লিংকেন এর আগে ওবামা প্রশাসন চলাকালে ডেপুটি সেক্রেটারি অব স্টেইট এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর অঙ্গিকার ব্যক্ত করেছেন। বিগত চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্হিঃবিশ্বে ট্রাম্প প্রশাসনের যে টানাপোড়েনের যে পররাষ্ট্রনীতি অবলম্বন করেছিল সেখান থেকে বের হয়ে এসে এক নতুন পররাষ্ট্রনীতির যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo