সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ এএম

মোট পঠিত: ২৯৮

উত্তরাখণ্ডে মসজিদ-মাদ্রাসা ভেঙে ফেলার সময় সহিংসতায় নিহত ৪

Babul K.
উত্তরাখণ্ডে মসজিদ-মাদ্রাসা ভেঙে ফেলার সময় সহিংসতায় নিহত ৪
আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে একটি মাদ্রাসা ও মসজিদকে ভেঙে ফেলা নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াইশ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে । স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সার্ভিস। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদানি শহরে। ওই শহরে একটি মাদ্রাসা ও মসজিদ অবৈধভাবে গড়ে তোলার কারণে বৃস্পতিবার আদালতের নির্দেশে তা ভেঙে দিতে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতে সরকারি কর্মকর্তাদের একটি দল সেখানে যায়।


এ সময়ে উত্তেজনা তৃঙ্গে ওঠে। মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিতে উদ্যত হলে ওই শহরের ভানভুলপুরা এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হয়। এতে সহিংসতা সৃষ্টি হয়। তাতে আহত হয়েছে পুলিশের কমপক্ষে ৫০ সদস্য। ক্রসফায়ারের মধ্যে পড়েন বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা, মিউনিসিপ্যালের কর্মীরা ও সাংবাদিকরা। সহিংসতায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পক্ষান্তরে প্রতিরোধকারীরা ইটপাটকেল ছুড়ে জবাব দেন। কিন্তু পুলিশ স্টেশনের বাইরে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়ার ফলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।


ওই মাদ্রাসা ও মসজিদ ভেঙে দিতে উপস্থিত হয় বিপুল পরিমাণ পুলিশ, প্রোভিন্সিয়াল আর্মড কনস্টেবুলারির সদস্য। পুলিশের সিনিয়র এসপি প্রহ্লাদ মীনা বলেন, আদালতের নির্দেশে ওই দুটি স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। বুলডোজার এই অবকাঠামোর দিকে অগ্রসর হলে নারীসহ উত্তেজিত এলাকাবাসী রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেন। তারা ব্যারিকেড ভেঙে দিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকে। এক পর্যায়ে সহিংসতা সৃষ্টি হয়। কমপক্ষে ২০টি মোটরসাইকেল এবং পুলিশের দুটি ববাস পুড়িয়ে দেয়া হয়।


মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আদালতের নির্দেশের পর স্থাপনা ভাঙা হয়েছে। তিনি বলেন, সমাজবিরোধীরা সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মিউনিসিপ্যাল কমিশনার পঙ্কজ উপাধ্যায় দাবি করেছেন, ওই মাদ্রাসা ও মসজিদ অবৈধ স্থানে গড়ে উঠেছিল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo