সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ এএম

মোট পঠিত: ২৮২

ডাণ্ডাবেড়ি পরে বাবার জানাজায় ছাত্রদল নেতা

Babul K.
ডাণ্ডাবেড়ি পরে বাবার জানাজায় ছাত্রদল নেতা
সারা দেশ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবাকে শেষ বিদায় জানালো মির্জাগঞ্জে ছাত্রদল নেতা মো. নাজমুল হোসেন মৃধা। শনিবার বিকালে প্যারোলে মুক্তি পেয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে উপজেলার সুবিদখালী রই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাবার জানাজার নামজে অংশ নেন তিনি। তার বাবা মো. মোতালেব মৃধা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেবাচিমে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। নাজমুল মৃধা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। জানাজা শেষে তাকে আবার পটুয়াখালী জেলা কারাগারে পাঠায় পুলিশ। তার বাবা উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মোতালেব মৃধাকে দাফন দেয়া হয়।

নাজমুলের বড় ভাই মো. রাসেল মৃধা জানান, গত ২০শে ডিসেম্বর নাজমুলকে উপজেলার সুবিদখালী এলাকা থেকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। বাবার জানাজায় অংশ নিতে এবং শেষ দেখার জন্য বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডাণ্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

রাসেল মৃধা বলেন, আমার ভাই ছাত্রদলের রাজনীতি করার অপরাধে পায়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো, এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের কী হতে পারে? ভাই আমার বাবার কবরে মাটিও দিয়ে যেতে পারলো না।

প্যারোলের সময় শেষ হয়ে যাওয়ায় শুধু ভাইয়ের জন্য ছোট পরিসরে একটি জানাজা নামাজের আয়োজন করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান,  বাবার মৃত্যুতে তাকে পাঁচ ঘণ্টার জামিন দিয়েছে আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডাণ্ডাবেড়ি খোলা হয়নি। জানাজা শেষে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo