সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম

মোট পঠিত: ৩৮৬

পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ

Babul K.
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
আইন-আদালত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নগর পুলিশের উত্তর জোন উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন, মঙ্গলবার রাতে একটি সিআর মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে দুদকের সাবেক ডিডি শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় আনার পর তিনি অসুস্থবোধ করলে তাকে প্রথমে ওসির রুমে বসানো হয়। সেখানে তার স্বজনরা আসেন। এরপর স্বজনদের নিয়ে অটোরিকশাযোগে ওনাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সাবেক দুদক কর্মকর্তা শহীদুল্লাহকে পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। শহীদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, আমাদের জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। তবে মামলার বিষয়টি আমরা জানতাম না। বাবাও আমাদের জানাননি। মঙ্গলবার রাতে কয়েকজন পুলিশ গিয়ে বাবাকে ধরে থানায় নিয়ে যায়। থানায় পৌঁছানোর পর পুলিশ ফটক বন্ধ করে দেয়। বাবার ওষুধ নেওয়া হলে পুলিশ সেগুলো বাবাকে দেয়নি। পরে রাতে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে বাবার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম। তিনি বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে খারাপ লাগছে জানালে তাকে আমার রুমে এনে বসাই। সেখান থেকে ওনার ভাইকে ডেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর চিকিৎসকরা ওনাকে মৃত ঘোষণা করেছেন।

ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ দুদকের উপ-পরিচালক ছিলেন। তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় থাকতেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo