সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

মোট পঠিত: ৩৬৬

সাইবার নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা বাতিল ও সংশোধনের দাবি ডিআরইউ’র

Babul K.
সাইবার নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা বাতিল ও সংশোধনের দাবি ডিআরইউ’র
মিডিয়া

পুলিশের তল্লাশি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দের ক্ষমতা, পরোয়ানা ছাড়া গ্রেফতারসহ নিবর্তনমূলক ধারা বহাল রেখে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) জাতীয় সংসদে তড়িঘড়ি করে পাশ করতে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

জাতীয় ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ, মতামত ও প্রস্তাবনা উপেক্ষা করে দমনমূলক ধারাসহ আইনটি সংসদে পাশ করা হলে তা সাংবাদিক সমাজের কাছে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মনে করে পেশাদার রিপোর্টারদের এ সংগঠন।

রোববার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ প্রতিবাদ জানান।  

তারা বলেন, ডিআরইউ পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা অর্জন ও মানোন্নয়নসহ তাদের ন্যায্য অধিকার রক্ষায় ডিআরইউ নিরন্তর, আপসহীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু ডিআরইউ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছে, সম্প্রতি সাইবার নিরাপত্তা আইন ইস্যুতে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ডিআরইউ’র কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই এ ঘটনায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদে উত্থাপিত বিলে ডিজিটাল নিরাপত্তা আইন রহিতকরণের কথা বলা হলেও এর অধীনে বর্তমানে তদন্ত ও বিচারাধীন ৬ হাজার মামলা নতুন আইনেও বিচারের বিধান রাখা হয়েছে। এটা স্ববিরোধীতা ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বরাবর প্রস্তাবনা এবং সংসদীয় কমিটিতে উত্থাপিত পর্যবেক্ষণ দেয়া হয়েছে। তা আমলে নিয়ে সাইবার নিরাপত্তা আইনটি পুনর্বিন্যাসের দাবি উঠলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনটি সংশোধন ছাড়া জাতীয় সংসদে পাশের মাধ্যমে কার্যকর হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই তা স্বাধীন মতপ্রকাশ ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকী হবে। আইনটি সংসদে পাশের আগেই বিনা পরোয়ানায় গ্রেফতার, তল্লাশি ও জব্দের পুলিশী ক্ষমতা সংক্রান্ত ৪২ নং ধারাসহ নিবর্তনমূলক সকল ধারা বাতিল ও বিতর্কিত ধারা সংশোধন করার জোর দাবি জানান নেতৃবৃন্দ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo