সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম

মোট পঠিত: ৩৩১

বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে সেপ্টেম্বরে: ইসি

Babul K.
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে সেপ্টেম্বরে: ইসি
জাতীয়

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করে সেপ্টেম্বরে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। নীতিমালায় কোন কোন বিষয়ে পরিবর্তন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হয়নি।


বুধবার চার মন্ত্রণালয় ও এরবিআরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, এটি ছিল আমাদের প্রথম বৈঠক। বৈঠকে বর্তমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পর্যালোচনা হয়েছে।


নীতিমালায় কী কী পরিবর্তন আসছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আগামী সপ্তাহে আবারও বসব।

অশোক কুমার দেবনাথ জানান, তারা বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে নীতিমালা যুগযোপযোগী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য তা কমিশনে তোলা হবে।


ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠতে আলোচনা হয়েছে।


অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।’


আজকের বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এনবিআরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ছিলেন।


এর আগে, গত ১৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন জানান, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারি করা নীতিমালা অনুসরণ করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo