সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জুলাই ২০২৩, ০৭:০২ এএম

মোট পঠিত: ৩৫৫

পাকিস্তানের দুঃসময়ে বড় সহায়তা সৌদির

Babul K.
পাকিস্তানের দুঃসময়ে বড় সহায়তা সৌদির
আন্তর্জাতিক

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি মার্কিন ডলার জমা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জরুরি বৈঠকের আগে এই ডলারের সরবরাহ পাকিস্তানকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে।  

বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ৩০০ কোটি ডলারের বেইল আউট বা ঋণসহায়তা প্যাকেজের অনুমোদন হতে পারে। 

এর ফলে এ সময় পাকিস্তানের রিজার্ভে ২০০ কোটি ডলার যোগ হওয়া দেশটির জন্য সহায়ক হবে।পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেছেন, সৌদি আরব কথা রেখেছে, তাদের এই সহায়তার কারণে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। 

মন্ত্রী আরও জানান, সৌদি আরবের এই সহায়তা ঠিক ঋণ নয়, বরং বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দেওয়া এই অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত এক বছর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকে এই আমানত জমা করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। 

সেই সঙ্গে তিনি আরও বলেন, সৌদি আরবের সহায়তা প্রমাণ করে পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে দেশটির আস্থা ও আত্মবিশ্বাস আছে। পাকিস্তান সরকারও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার, সব করবে।

মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকির সঙ্গে বৈঠকে শাহবাজ শরিফ পাকিস্তানের প্রতি সৌদি আরবের এই অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান। 

তিনি বলেন, আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই সহায়তা খুবই কাজে দেবে। পাকিস্তানের সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শাহবাজ শরিফ ২০০ কোটি ডলারের এই সহায়তার জন্য সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo