সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ জুলাই ২০২৩, ০৩:১৩ এএম

মোট পঠিত: ৩৯৫

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙলেন তামিম

Babul K.
প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙলেন তামিম
খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হটাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তবে একদিন পরেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম।

অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়া ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। আসন্ন এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ব্যাটার।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’ উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে অশ্রুসিক্ত চোখে তিনি বলেছিলেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েকদিন থেকে এটা ভাবছিলাম। আমি আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo